রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত ডিসেম্বর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট মাস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন সিকদার।
এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান এবং শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম। জোনাল কোর্ডিনেটর পিপি জামাল আহমেদ, পিপি সুদীপ কুমার চন্দ, পিপি এডভোকেট আবদুল মোতালেব, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ বেলাল, জয়েন্ট সেক্রেটারি ড.আয়েশা আফরিন, রোটারিয়ান ইকরাম পাশা, রোটারিয়ান শেখ ফরিদ, রোটারিয়ান জাহাঙ্গীর বাদশা, রোটারিয়ান এস এম সাজ্জাদ, রোটারিয়ান এম এ মতিন, রোটারিয়ান মোহাম্মদ হান্নান, রোটারেক্ট পিপি শফিকুল ইসলাম রিফাত, রোটারেক্ট কাউসার প্রমুখ।
সেমিনারের মূল বক্তা প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী আরজু বলেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও বিকাশে মা-বাবার ভূমিকা মূখ্য। শিশু বিকাশের জন্য মা বাবাকে ধারণা দেয়া দরকার। যথা সময়ে শিশুদের বিভিন্ন টিকা প্রদান করলে শিশু স্বাস্থ্য ঝুঁকি মুক্ত থাকে। বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে এটা হচ্ছে আশার কথা। তিনি রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।