চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচন চলাকালীন সময়ে উপজেলার বাজালিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ও তৎকালীন স্বতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের ১৩ দিন পর আদালত ২ দিনের রিমান্ড মন্জুর করেন।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২) এর আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের আদালত এই ২ দিনের রিমান্ড মন্জুর করেন বলেন নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মো. জাহেদ।
আইনজীবী মো. জাহেদ বলেন, মামলাটি বর্তমানে ডিবিতে তদান্তধীন, তাই ডিবির অফিসার ৩ দিনের রিমান্ডের আবেদন করেন।
সবার শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে আসামির বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মন্জুর করেন।
এর আগে গত ২৮ নভেম্বর ভোরে তাকে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল্লাহ চৌধুরী উপজেলার বাজালিয়া ইউনিয়নের ছত্তার চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সাতকানিয়া থানায় ২০২২ সালে দায়েরকৃত হত্যা মামলার আসামি শহিদুল্লাহ চৌধুরীকে নগরীর খুলশী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
তবে মামলাটি ডিবির তদন্তাধীন থাকায় পরে তাঁকে সাতকানিয়া থানা পুলিশের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বাজালিয়া ইউপিতে নির্বাচনী সহিংসতায় আব্দুস শুক্কুর নামে একজনের মৃত্যু হয়। তিনি তৎকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাপস দত্তের তেলের পাম্পের কর্মচারী হিসেবে পরিচিত ছিলেন।
এ ঘটনায় পরবর্তী হত্যা মামলা দায়ের হলে বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার প্রায় দেড় বছরের অধিক সময় পর প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।