আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষা গত শুক্রবার (১ ডিসেম্বর) আনোয়ারা উপজেলায় সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বটতলী এসএম আউলিয়া ডিগ্রি কলেজে পৃথক দুটি কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে সকাল-বিকাল দুই বেলা পরীক্ষায় কে জি শ্রেণি থেকে অষ্টম শ্রেণির দুই হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

কেন্দ্র পরিদর্শন করেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদসহ জিনিয়াসের কর্মকর্তা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ।

পৃথক দুটি কেন্দ্রে পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শিক্ষক কেএম এরশাদ হোসাইন, রতন কান্তি শীল। হল সুপার ছিলেন রূপন কান্তি শীল ও পুলক কুমার সেন।

এছাড়া পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন জিনিয়াস যুগ্ম সদস্য সচিব সুশান্ত শীল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক ইমরান বিন ইসলাম, প্রকাশনা সম্পাদক মহসিন পারভেজ, সাংবাদিক সুমন শাহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, রহিম সৈকত, মো. ইমরান, হাসান জাহাঙ্গীরসহ বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষক-শিক্ষিকা।