আজ ১৭ নভেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মানবতার বৃহত্তর স্বার্থে তাই বিশ্ব নেতাদের কাছে ছয়টি প্রস্তাব উত্থাপন করে তিনি বৈশ্বিক নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারি, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে বিপর্যয় সৃষ্টি করেছে। একের পর এক নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতা অন্যদের কাছে পৌছে দিতে প্রস্তুত বাংলাদেশ।
ভারতে অনুষ্ঠিত এবারের সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য ‘একসঙ্গে, সবার বিকাশে, সবার আস্থা’ ও সমাপনী অধিবেশনের প্রতিপাদ্য ‘দক্ষিণ বিশ্ব: একসঙ্গে সবার ভবিষ্যৎ’। এই সামিট গ্লোবাল সাউথের ১২৫টি দেশকে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো একটি সাধারণ প্ল্যাটফর্মে বিনিময়ের জন্য একত্রিত করেছে। সূত্র: চ্যানেক আই