এএফসিতে খেলতে ছয় বছর পর ঢাকায় মোহনবাগান

২০১৭ সালে এএফসি কাপের ছয় বছর পর এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসেবে খেলতে ঢাকায় এসেছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান । ভারতের ক্লাবটি সর্বশেষ ঢাকায় এসেছিল এএফসি কাপে আবাহনীর বিপক্ষে খেলতে ।

ছয় বছর পর আসা মোহনবাগানকে বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল। ফুলের পাশাপাশি ক্লাবের উত্তরীয় প্রদান করেছে মোহনবাগানকে। সফরকারী দলগুলোকে এমন আতিথ্যই দেয় কিংস যদিও ভারতে এমন কিছু উপহার পায়নি বাংলাদেশের ক্লাবটি।

বাংলাদেশের দুই ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংস মোহনবাগানের বিপরীতে মুখোমুখি হচ্ছে। আবাহনী প্লে অফ খেলতে কলকাতায় এবং গত দুই আসর একটি কেন্দ্রীয় ভেন্যুতে হওয়ায় কিংসকে মোহনবাগানের বিপক্ষে মালেতে এবং কলকাতায় খেলতে হয়েছে। করোনা পরবর্তী সময়ে আবার হোম-অ্যাওয়ে পদ্ধতি শুরু হওয়ায় মোহনবাগান ছয় বছর পর বাংলাদেশে আসল।

মোহনবাগানের রয়েছে খেলোয়াড় কোচিং স্টাফ মিলিয়ে ৩৯ জনের প্রতিনিধিদল । আজ অনুশীলন করেনি ভারতের ক্লাবটি। আগামীকাল সন্ধ্যায় কিংস অ্যারেনায় এক ঘন্টা অনুশীলন করবে। এর আগে কিংস অ্যারেনাতেই সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে দুই দলের কোচ অধিনায়ক। ম্যাচ উপলক্ষ্যে ইতোমধ্যে চাইনিজ ম্যাচ কমিশনার ঢাকায় এসেছেন। রেফারিদের আজ রাতে আসার কথা রয়েছে ।

তিন ম্যাচ শেষে মোহনবাগান সাত পয়েন্ট নিয়ে অবস্থান টেবিলের শীর্ষে। পরের রাউন্ডে যেতে হলে চার পয়েন্ট পাওয়া বসুন্ধরা কিংসকে এই ম্যাচে জিততে হবে। কাল ড্র করলেও সুযোগ থাকবে তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দল মোহনবাগানকে হারানোর জন্য।