চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ তৈয়ব নামের এক স্বেচ্ছাসেবক লীগ কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি কালামিয়া বাজার এলাকার মৃত কবির আহমদেও ছেলে।
বুধবার (০১ নভেম্বর) দুপুরে কালামিয়া বাজারের পূর্ব পাশে আব্দুল লতিফ হাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, মোহাম্মদ তৈয়ব আহমদ শাহ আমানত ব্রিজ সংলগ্ন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ঘোষিত শান্তি সমাবেশে অংশ নেয়। সমাবেশ শেষে বাসায় ফেরার পথে কালামিয়া বাজারের পূর্ব পাশে আব্দুল লতিফ হাটে পূর্ব শত্রুতার জেরে কিশোরগ্যাং লিডার সালাউদ্দিন তৈয়বের উপর হামলা করে। এ সময় মো. সাকিব, মো. মাহফুজসহ আরো কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তৈয়বের মোটর সাইকেল থামিয়ে লাথি মেরে মোটরসাইকেল থেকে ফেলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে এলো পাথারি চুরিকাঘাত করে। তৈয়বের চিৎকার শুনে স্থানীয় জনগণ এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। তৈয়ব বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি।
উল্লেখ্য ২০২১ সালের ১১ জুন ইয়াকুব বাহিনীর প্রধান ইয়াকুবের ছোড়া গুলিতে আহত হয়ে তৈয়ব দীর্ঘদিন হাসপাতালে ছিল। ঐ ঘটনায় পুলিশ ইয়াকুবকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।