হাইকোর্টের সামনে বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পাশে হাইকোর্টের গেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে কারা রাজধানীর হাইকোর্টের সামনে বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার পর আমাদের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন বাস এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী শিমুল পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাব হয়ে মৎস ভবনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ একটি গাড়ি দাউদাউ করে জ্বলছে দেখি। সেখানে কোনও লোকজনের হইচই দেখা যায়নি। ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ১৫ মিনিট পর তারা এসে আগুন নেভায়।’