বাইডেনের ‘উপদেষ্টা’ বিমানবন্দরে আটক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয়ে ইংরেজিতে বক্তব্য দেয়া মিয়ান আরাফিকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে ইমিগ্রেশন পুলিশ আটক করে তাকে ডিবির হাতে তুলে দিয়েছে। জানা গেছে, আরাফির ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

জানা গেছে, আরাফির ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

তিনি বলেন, শনিবার এক দফা দাবিতে ঢাকায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ওই মহাসমাবেশে যোগ দেন। এ সময় সমাবেশে অতর্কিতভাবে পুলিশ হামলা চালায়। পুলিশের হামলায় লিয়াকত আলী বাবু আহত হন এবং তাকে পুলিশ গ্রেফতার করে।

আমরা রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার মুক্তির দাবি করছি।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, এ রকম কোনো তথ্য আমার কাছে আসেনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এদিকে মহাসমাবেশের নামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ২৪টি মামলা করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ ৬৮২ জনকে গ্রেফতার করেছে। রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ জানায়, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে, হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন ঘটনায় মামলা করবে।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশের নামে রাজধানীতে পুলিশের ওপর হামলা, মারধর, পুলিশ হত্যা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হাসপাতালে হামলা ও আগুন দেয়ার মতো ঘটনা ঘটায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় প্রধান বিচারপতির বাস ভবনেও হামলা চালায় তারা।