টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় টানেলের অপর প্রান্তে পৌঁছে টোল পরিশোধ করেন তিনি।

এর আগে বেলা পৌনে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন করেন শেখ হাসিনা। এরপর টানেল পাড়ি দেন তিনি। আগামীকাল রোববার (২৯ অক্টোবর) থেকে টানেল দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।

প্রধানমন্ত্রী প্রথমে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। এরপর দুপুরে জনসভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।