মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র মেধাবৃত্তি অনুষ্ঠান

শিক্ষার আসল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া

মানবিক গুণের অধিকারী সম্পন্ন ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমরাই দেশের ভবিষ্যত্, তোমরাই বাংলাদেশ। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। শিক্ষার আসল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষই সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারে। বক্তারা মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত থাকতে শিক্ষার্থীদের বই পড়ার উপদেশ দেন। গত ৩০ সেপ্টেম্বর শনিবার মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা, মেধাবৃত্তি ও স্বনির্ভর আত্মকর্মসংস্থান অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৭ জনকে সংবর্ধনা, ৫০ জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি ও আত্মকর্মসংস্থানের জন্য ৫০ জনকে সেলাই মেশিন দেয়া হয়। এছাড়া গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে (ছাত্রী) করের হাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় জেলার চ্যাম্পিয়ন ও বিভাগীয় রানার্স আপ হওয়ায় ফুটবল দল এবং শ্রেষ্ঠ সামাজিক সংগঠন ‘শান্তিনীড়’ কে সংবর্ধনা দেয়া হয়। এসোসিয়েশন সভাপতি শ্রী কালু কুমার দে এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের সঞ্চালনায় ও প্রোগ্রামের সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা পদক প্রাপ্ত সংবর্ধিত অতিথি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, আইটি বিশেষজ্ঞ  মাহবুবর রহমান রুহেল, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ইউএনও মাহফুজা জেরিন, চবি উপ-উপচার্য বেনু কুমার দে, এসোসিয়েশনের সাবেক সভাপতি এড. আব্দুল মান্নান, এড. মজিবুর রহমান ফারুখ। অনুভূতি প্রকাশ করেন সংবর্ধিত অতিথি রত্নগর্ভা মা অধ্যাপিকা লিলুফা বেগম,বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, প্রফেসর ডা: দিদারুল আলম।

উপস্থিত ছিলেন, উপদেষ্টা মহিউদ্দিন শাহ আলম নিপু, পৌর মেয়র গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, শামসুল আলম দিদার, দাতা সদস্য শাখাওয়াত উল্যাহ রিপন, ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা,  কামরুল হায়দার চৌধুরী, এসোসিয়েশন কর্মকর্তা এস এম মহিউদ্দিন, মো. ইউনুছ ভূইয়া, ইসমাইল নিজামী সবুজ, বেলায়েত হোসেন, নুরুল ইসলাম ইরান, আরিফ মঈনুদ্দীন, ওমর ফারুক আজাদ, লায়ন রাশেদা আক্তার মুন্নি,  সাবের আহমদ নিজামী, এস এম নিজাম উদ্দিন হারুন, মো.আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, প্রোগ্রাম কমিটির  সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ, কাজী সালা উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি।