মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ও পূর্বকোণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠুর পিতা কবির আহমদ ভুঁইয়া (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না আলাইহি রাজিউন)
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই উপজেলার ৮নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত বাধ্যক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ চট্টগ্রামের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকদের সিদ্ধান্তে আইসিইউ থেকে সরিয়ে বাড়িতে পাঠানো হয়।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার এশার নামাজের পর তার নামাজে জানাজা পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক এনায়েত হোসেন মিঠু তার পিতার মাগফেরাত কামনায় সকল শুভাকাঙ্ক্ষীদের নামাজে জানাজায় শরিক হতে অনুরোধ করেছেন।