বন্যা দুর্গতদের পাশে রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট

প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫০০ পরিবারকে সহায়তা প্রদান করেছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট।

শুক্রবার (১১ আগস্ট) ‘পাশেই আছি’ স্লোগানকে সামনে রেখে উপজেলার কাঞ্চনা এলাকায় বন্যা দুর্গত এই অসহায় পরিবারগুলোর হাতে এসব ত্রাণ পৌঁছে দেন ক্লাবের সদস্যরা।

রোটারিয়ান সরোজ বড়ুয়া বলেন, ‘পাশেই আছি’ এই প্রত্যয়ে আমরা চেষ্টা করেছি কিছু পরিবারকে সহযোগিতা করার, এটা হয়তো খুবই সামান্য কিন্তু তারপরও আমরা সামিল হতে চেয়েছি-মানবতার জন্য, পাশে থাকার জন্য।

‘বন্যা দুর্গতদের জন্য রোটারেক্টর ভাইদের যাদের চেষ্টা ছিলো অদম্য, যাদের মাধ্যমেই আমরা আমাদের এই ছোট্ট ইচ্ছাটা পরিপূর্ণ করতে পেরেছি’, যোগ করেন তিনি।

সার্ভিক সহযোগিতায় ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিটোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাইকা সেফা ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এসএম মুহিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সরোজ বড়ুয়া। আরও সহযোগিতা করেন রোটারেক্টর মাহমুদ উল্লাহ, জয় দে, ইলিয়াস উদ্দিন আকাশ, ইকরামুল হক রাজু ও ইসলাম রাফি।

ক্লাবের প্রেসিডেন্ট বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।