চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় বাংলাবাজার ঘাট এলাকায় নদী ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ১১ জুলাই) কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ এবং সাধারণ সম্পাদক আলীউর রহমান নদী দখলের বিষয়টি জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নজরে আনলে তিনি অবৈধ স্থাপনা ঘুড়িয়ে দেয়ার পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের নেতৃত্বে পরচালিত অভিযানে কর্ণফুলী নদীর তীর দখল করে সাতকানিয়ার আইএমএস গ্রæপ নামক একটি প্রতিষ্ঠান নদীর ২৫ শতক জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ব্যপারে কর্ণফুলী সহকারি কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন নদী দখল করে কেউ যাতে স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখার অংশ হিসেবে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। রাতের মধ্যেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দখলদারদের হাত থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কর্ণফুলী উপজেলা ইউএনও বলেন, নদী নদী একটি জীবন্ত সত্তা আমার নাহ হাইকোর্টের উক্ত আদেশের ভিত্তিতে যেখানে যখন নদী দখল হবে আমরা সংবাদ পাওয়া সাপেক্ষে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করবো।
তিনি উপজেলা জনগণকে অনুরোধ করে বলেন, কেউ যদি নদী বা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করলে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।