দীপিকার সম্পত্তির পরিমাণ কত?

বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকের নায়িকা দীপিকা পাড়ুকোন।  ২০২৩ সালে প্রতিটি সিনেমার জন্য ১৫ থেকে ৩০ কোটি রুপি আয় করেন দীপিকা পাড়ুকোন।  বিজ্ঞাপনের জন্য ৭ থেকে ১০ কোটি রুপি আয় করেন তিনি।  বর্তমানে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন দীপিকা।

সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য জন্য ১৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।  যেখানে দীপিকার সহ-অভিনেতা পেয়েছিলেন ১০ কোটি টাকা।  ভারতীয় সিনেমায় অভিনেত্রী হিসেবে দীপিকাই প্রথম, যিনি কোনো পুরুষ সহ-অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন।

সম্প্রতি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট কোম্পানি স্টকগ্রোর এক টুইট অনুসারে, এই অভিনেত্রী বছরে প্রায় ৪০ কোটি টাকার বেশি আয় করেন।  ২০১৮ সাল থেকে ‘পাঠান’ অভিনেত্রী তার পারিশ্রমিকও বাড়িয়েছেন।  ছবিপ্রতি ১৫ কোটি টাকা করে নিচ্ছেন।  ব্র্যান্ড অনুমোদনের জন্য ৭-১০ কোটি টাকা নেন।  এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইনস্টাগ্রাম, টুইটার) প্রত্যেক পোস্টের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা পান।

অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ব্যবসায়িক বিনিয়োগও করেছেন দীপিকা।  যার মধ্যে রয়েছে তার স্কিনকেয়ার ব্র্যান্ড।  এছাড়া এই অভিনেত্রীর নিজের প্রোডাকশন হাউসও আছে।  ব্যবসা এবং সম্পত্তি মিলিয়ে দীপিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৯৭ কোটি টাকা।  মুম্বাইয়ে ১১৯ কোটি টাকা এবং ৬ কোটি টাকার দুটি বাড়ি রয়েছে তার।

দীপিকাকে শীঘ্রই দেখা যাবে নাগ অশ্বিনের ‘প্রোজেক্ট কে’ সিনেমায়।  এই ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখবেন অভিনেত্রী।  যেখানে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।