মিরসরাইবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান নয়ন

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে মিরসরাইবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতি বছর মুসলমানদের প্রধান দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতরের উৎসব কাটানোর কিছু দিন পরেই ঈদুল আযহা নিয়ে আসে সব শ্রেণিপেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রস্তুতি। ভেদাভেদ ভুলে গিয়ে তৈরি হয় ঐক্যের বন্ধন। ঈদুল আযহার আগমনে মহিমান্বিত হয়ে শান্তি শৃংখলায় ভরে উঠুক প্রতিটি পরিবার ও বিশ্ব সমাজ।দেশপ্রেম ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতিশীল গড়ে উঠুক প্রতিটি মানব হৃদয়ে।

তিনি আরও বলেন, আসুুন সমাজের ধনী গরীব ধর্ম বর্ণ গোএ, জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগী ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করি। পরম করুনাময় সৃ‌ষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারী, দুঃখ সুখ ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।