সাড়া ফেলেছে ‘বিভ্রম’র ট্রেলার

সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা সাজ্জাদ শাকিলের শর্ট ফিল্ম ‘বিভ্রম’ এর ট্রেলার। প্রকাশ পাওয়ার বেশ সাড়া ফেলেছে। প্রথম কাজ হিসেবে প্রশংসা কুড়িয়েছেন এর নির্মাতা সাজ্জাদ শাকিল ও অভিনেতা সায়েম উদ্দীন।

নির্মাতা সাজ্জাদ শাকিল জানান, ‘বিভ্রম’ মূলত যাপিত সময়ের অস্থিরতায় আচ্ছন্ন একজন লেখকের মনস্তাত্ত্বিক সংকটের চিত্রায়ণ ও দৃশ্যায়ন।

শর্টফিল্মটিতে লেখকের ভূমিকায় অভিনয় করেছেন সায়েম উদ্দীন। কারিগরি সহযোগিতায় ছিলেন এম এস সাইফুল মজুমদার।

প্রযোজক উত্তম মন্ডলের প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিএম প্রোডাকশনসের ইউটিউব চ্যানেল UTM Productions- এ আগামী জুলাইয়ে প্রকাশ পাবে শর্টফিল্মটি।