মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্রা খেতে মিললো শিশুর লাশ
টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্রা খেতে মিললো ৫ বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ।
শিশুটির নাম ফাতেমা আক্তার(৫)। সে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক।…