ডেইলি আর্কাইভ

মার্চ ৩, ২০২৬

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) বিকেলে গাজীপুর সদরের ভবানীপুর এলাকার 'পুস্পবন ধাবা হাইওয়ে এন্ড বাংলা রেস্টুরেন্ট'-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং দুজন কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসে তারা পদত্যাগপত্র জমা দেন। দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ এর আগে সচিবালয়ে আসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনাররা। দুপুর ২টা…

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর…

জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

গণভোট ও এর ফলাফল, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার অধ্যাদেশ ২০২৫) বাস্তবায়ন আদেশ ও এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি এবং গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসব বিষয়ে করা পৃথক দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি রাজিক আল…

চীনের বিপক্ষে ৫ ডিফেন্ডার নিয়ে নামছে বাংলাদেশ, নেই রূপনা চাকমা

ঐতিহাসিক এক লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলার মেয়েরা। ২১তম এশিয়ান কাপে শক্তিশালী চীনের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক…

স্পাইডারম্যান জুটির ‘গোপন বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেন্ডায়ার মা

হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ডের গোপন বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী জেনডায়ার মা ক্লেয়ার স্টোয়ারমার। সম্প্রতি জেনডায়ার স্টাইলিস্ট ল রচ এই জুটির বিয়ের ইঙ্গিত দিলে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। তবে বিষয়টি সরাসরি নাকচ না করলেও এক রহস্যময় প্রতিক্রিয়ার মাধ্যমে…

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, “দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল…

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সেই সঙ্গে গোষ্ঠীটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন তিনি। গতকাল রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মন্ত্রিসভার বৈঠক করেন নাওয়াফ। সেই বৈঠকে চেয়ারম্যান ছিলেন…