গাসিক নির্বাচনে মোট ৪৮০ ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত বেসকারিভাবে ১০১ কেন্দ্রের ফলাফল জানা গেছে। ওই ১০১ কেন্দ্রে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী আজমত উল্লা ভোট পেয়েছেন ৪৩ হাজার ৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৫৫ হাজার ৪০৭ ভোট।
প্রাপ্ত ফল অনুযায়ী ৭ হাজার ৩১০ ভোটে এগিয়ে রয়েছেন জায়েদা খাতুন।
এর আগে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে শতভাগ কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।