৬ বলে ৬ উইকেটের অবিশ্বাস্য রেকর্ড

বয়স মাত্র ১২, এই বয়সেই অনন্য এক কীর্তি গড়েছে ইংল্যান্ডের উঠতি ক্রিকেট তারকা অলিভার হোয়াইটহাউস।  ব্রমসগ্রুভ ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১২ দলের হয়ে ককহিলের বিপক্ষে এক ওভারে অর্থাৎ ৬ বলে ৬ উইকেট নিয়েছে সে।  ম্যাচে সে বোলিং করেছে ২ ওভার।  এক ওভারে ৬টি, আরেক ওভারে নিয়েছে ২টি উইকেট।  দুই ওভারে একটিও রান দেয়নি।

ম্যাচটি হয়েছে ৯ জুন।  ব্রমসগ্রুভ ক্রিকেট ক্লাব হোয়াইটহাউসের এ কীর্তির বিষয়টি নিজেদের টুইটারে দেওয়ার পর শুক্রবার (১৬ জুন) এ নিয়ে প্রতিবেদন ছেপেছে বিবিসি।

এমন কীর্তির বিষয় নিজের কাছেও অবিশ্বাস্য লাগছে বলে বিবিসিকে জানিয়েছেন ১২ বছর বয়সী হোয়াইটহাউস, ‘এটা এককথায় অবিশ্বাস্য। ’  হোয়াইটহাউসের ক্রীড়াদক্ষতা তার রক্তেই মিশে আছে।  তার নানি অ্যান জোন্স ১৯৬৯ সালে উইম্বলডন জিতেছিলেন।