৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক স্কুল খুলবে সকাল ১০টায়

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।  আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক স্কুল সকাল ৯টার পরিবর্তে খুলবে ১০টায়।

সোমবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্য প্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সব সরকারি প্রাথমিক স্কুল সকাল ১০টায় খুলবে।  এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাবে, সেখানকার বিদ্যালয় আলোচনা করে বন্ধ করার আদেশটি বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দিনাজপুর ও বদলগাছীতে দেশের সর্বনিম্ন ৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।