১৮ বছর বয়স, এই সময়েই অনেকে ক্রিকেটার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। তবে বর্তমানে বয়সের চেয়ে পারফরম্যান্সকেই বেশি প্রাধান্য দিতে দেখা যায়। যে কারণে ১৬-১৭ বয়সে কেউ জাতীয় দলে আসছেন, আবার ৩০-এর কোঠা পার করেও অভিষেক হচ্ছে কারও। তবে এবার ১৮ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম।
মূলত ইসলাম ধর্ম মেনে জীবন পরিচালনা করতেই আয়েশা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের অবসরের কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে ২০২০ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে আয়েশার অভিষেক হয়।