দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আগস্ট মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।
১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
বুধবার (২ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৫২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১৭০৯ টাকা, ২০ কেজিতে ১৮৯৯ টাকা, ২২ কেজির দাম ২০৯০ টাকা, ২৫ কেজির দাম ২৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২৮৪৯ টাকা, ৩৩ কেজির দাম ৩১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩৩২৪ টাকা, ৪৫ কেজির দাম ৪২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।