১২ আগস্টের আগে সংসদ ভেঙে দেওয়া হবে: শেহবাজ

আগামী ১২ আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৩১ জুলাই) জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চলমান জাতীয় সংসদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে।  তার আগেই এটি ভেঙে দেওয়া হবে।  তারপর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

শেহবাজ শরিফ আরও বলেন, জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সাথে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার আগে তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন) নওয়াজ শরিফের সাথেও এই বিষয়ে পরামর্শ করবেন।