সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।