হাটহাজারীতে দেশীয় তৈরি এলজি ও গুলি উদ্ধার, আটক ১

হাটহাজারীতে দেশীয় তৈরী এলজিসহ ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ সময় আবদুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

শুক্রবার (১৬ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করেন। আটককৃত ব্যক্তি মির্জাপুর ইউপির মনছুরাবাদ কলোনীর মৃত আলতাফ হোসেনের পুত্র।

থানা সুত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে এসআই মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত তিনটা ৫০ মিনিটের দিকে মির্জাপুর ইউপির মনছুরাবাদ কলোনীর মো. আব্দুর রাজ্জাক এর বসত ঘর থেকে একটি দেশীয় তৈরী এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় অস্ত্র বহনকারী মোঃ আব্দুর রাজ্জাককে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করেন,যার নং-১৯।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়।পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও অস্ত্র উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।