হজ প্যাকেজ: বেসরকারি ব্যবস্থাপনায় খরচ ৬ লাখ ৫৮ হাজার

এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।  এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।  আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৬ লাখ ৫৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।  বুধবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিমান ভাড়া ও রিয়ালের দর বৃদ্ধি পাওয়ায় প্যাকেজের ম‚ল্য বেড়েছে।  তিনি জানান, এবার বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে।  বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।