স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে, অলি আহমদের কণ্ঠে প্রথম ‘উই রিভল্ট’ : জামায়েত আমির

ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ‘উই রিভল্ট’। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

চট্টলাবাসী আপনাদের স্যালুট। এ গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামে বন্দর স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির চট্টগামবাসীর উদ্দেশে বলেন, চট্টলাবাসীর একটি ঐতিহ্য আছে।

অনেকে আক্ষেপ করে বলেছেন—নামে বাণিজ্যিক রাজধানী, কাজে ফকফকা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দর বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে এ সুযোগ আর দেওয়া হবে না।
নির্বাচনি প্রচারণার জন্য সারাদেশে সফর করছেন ডা. শফিকুর রহমান।

এর ধারাবাহিকতায় সোমবার কক্সবাজারের মহেশখালী, সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায়, সীতাকুণ্ডে ও চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ পাঁচটি জনসভায় অংশ নেন জামায়াতের আমির।