স্কুল ভর্তি : এসএমএস যাবে মনোনিত শিক্ষার্থীদের কাছে

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ডিজিটাল লটারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই লটারি কার্যক্রমের উদ্বোধন করেন‌ শিক্ষামন্ত্রী দীপু মনি।‌

লটারির এই অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ১ম থেকে নবম শ্রেণির পর্যন্ত যারা মনোনীত হয়েছেন তাদের দুপুর ২টার‌ পর এসএমএসে মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।