সেলফি পরিবহনের ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে হেমায়েতপুরে আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তবে স্বামীর পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায়, স্বামী-স্ত্রী স্কুটিতে করে আরিচামুখী সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় হেমায়েতপুর এলাকায় পেছন থেকে দ্রুতগামী সেলফি পরিবহনের একটি বাস তাদের স্কুটিকে ধাক্কা দিলে দুজনে সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নারী পুলিশ সদস্য নিহত হন। আহত অবস্থায় নিহতের স্বামীকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।