সুবর্ণজয়ন্তী উদযাপনে সরকারের ব্যাপক প্রস্তুতি

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অবদানের জন্য ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।

আগামী ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে সরকার।  এ লক্ষ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটি সিদ্ধান্ত।

১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই ‘জুলিও কুরি’ পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।

সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। ’

আগামী ২৩ মে বঙ্গবন্ধুর এই পদক প্রাপ্তির ৫০ বছর। দিনটি উদযাপন করতে গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট ১৯টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং সকল উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।