সীতাকুণ্ডে পুকুরে ডুবে যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ডে পানিতে ডুবে যমজ শিশু কন্যার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নে কাজলী পাড়া এলাকায় এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত সিনথিয়া (৪) ও স্নেহা (৪) একই এলাকার এরশাদের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে ঘর থেকে খেলতে বের হয় দুই বোন সিনথিয়া ও স্নেহা। খেলার কোন ফাঁকে বাড়ির পাশে নুর আলমের বাড়ির পুকুরে পড়ে যায় দুই বোন। পরবর্তীতে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করে।  পরে পুকুরে দুই বোনের দেহ ভেসে ওঠে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশু কন্যার বয়স চার বছর।

বিষয়টি নিশ্চিত করে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা। দুই শিশু কন্যার মৃত্যুর মধ্য দিয়ে এরশাদ দম্পতির ঘরে আর কোন সন্তান রইল না। শিশু সন্তানরা যতদিন সাঁতার না শিখবে পিতা-মাতার তাদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া উচিত।