সীতাকুণ্ডে চিকিৎসকের অবহেলায় সেই বানরের মৃত্যু !

সীতাকুণ্ডে খাদ্যভাবে জনসম্মুখে ছুটে আসা বিদ্যুৎস্পৃষ্টে আহত বানরের চিকিৎসায় আপ্রান চেষ্টা করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। কিন্তু চিকিৎসার নামে অপচিকিৎসা নিয়ে পরদিন পর্যন্ত হাসপাতালের বারান্দায় গড়াগড়ি করেছে আহত বানর।

পরবর্তীতে পূনরায় চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে ভেটেরিনারী হাসপাতালের প্রেরণ করার পর বানরটি মারা যায়। উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থাকা সত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন বানরের চিকিৎসা দেয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সচেতন মহলের সাথে কথা হলে তারা জানান, মানুষের পাশাপাশী পশু চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্স পিছিয়ে নেই এমনটা বুঝাতে চিকিৎসার নামে বানরকে অপ-চিকিৎসা দেয়া হয়েছে। যথা সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় অসহায় বানরটির মারা যায়। এছাড়া চিকিৎসকের সাহায্য না নিয়ে নাইট গার্ডের হাতে বানরের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তারা।

এদিকে, ভেটেনারী হাসপাতালে স্থানান্তর না করে স্বাস্থ্য কমপ্লেক্সে বানরের চিকিৎসা হওয়ায় বিস্মিত পশু চিকিৎসকরা। ভেটেরিনারী সার্জনের সাহায্যে সঠিক চিকিৎসা দেয়া গেলে বানরটি মারা যেতো না বলে জানান জেলা প্রাণী সম্পাদ হাসপাতালে ডা. রেয়াজুল হক।