সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের একটি দুর্নীতি তদন্তে দেশটির পরিবহনমন্ত্রী এস ইশ্বরনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর ব্যক্তি হলেন- ধনকুবের হোটেল ব্যবসায়ী ওং বেং সেং। তবে বর্তমানে তারা জামিনে আছেন।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের খবর নিশ্চিত করে করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) বিবৃতিতে বলা হয়, পরিবহণমন্ত্রী এস ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।
ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেংকে একইদিন গ্রেপ্তার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।
ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।
এমএইচএফ