সারা দেশে র‌্যাবের ৪৬০ টহল টিম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও হরতালে জনগণের জানমাল রক্ষায় সারা দেশে র‍্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে ।এর মধ্যে শুধু ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৬০টি টহল দলসহ সারা দেশে র‌্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।