সামনে নির্বাচন, আবারও ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি-জামায়াত

সামনে জাতীয় নির্বাচন। এটিকে উদ্দেশ্য করে আবারও ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি-জামায়াত। যদিও ২০১৮ সালের পর নানাভাবে যোগাযাগ বিচ্ছিন্নতা ও প্রকাশ্য জোটগত অবস্থান নেই দল দুটি।

জামায়াতের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপির দুই সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে জামায়াতের একাধিক নেতার বৈঠক হয়। তবে বৈঠকটি কোথায় হয়েছে, তা জানা যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতির ভিত্তিতেই উভয়পক্ষের কাছে আসা বলে সূত্রের দাবি। সেই আলোচনায় উভয়দলের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর প্রক্রিয়ার বিষয়টিও স্থান পায়।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি ও জামায়াত পারস্পরিকভাবে যোগাযোগ করছে। উভয় দলের ভেতরে যোগাযোগ হচ্ছে।’

সূত্র : বাংলা ট্রিবিউন