চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মো. আফসারুল আমিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে তিনি মারা যান।
দীর্ঘ প্রায় ৩ বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি দেশে ও বিদেশে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা গেছেন। মৃত্যুকালে আফসারুল আমীন চিকিৎসক স্ত্রী, দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, ডা. আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।