সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, চীফ হুইপের অভিনন্দন

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ ও ভারতের মাঝে অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে জয়লাভ করে বাংলাদেশ।

চীফ হুইপ অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

চীফ হুইপ ফুটবলে বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।