সাদা গাউন-নীল ঠোঁটে ঐশ্বরিয়াকে মনে করালেন উর্বশী

চলছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর।  প্রতিবারের মতো এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সরব উপস্থিতি একাধিক ভারতীয় তারকার।  তাদের মধ্যে অন্যতম উর্বশী রউতেলা।

উৎসবের প্রথম দিন গোলাপি গাউনে সেজেছিলেন উর্বশী।  গলায় পরেছিলেন সরীসৃপের আদলে তৈরি গয়না। যা নিয়ে আলোচনা কম হয়নি। দ্বিতীয় দিনে কমলা রঙের একটি গাউন পরে কানের লাল গালিচায় এসেছিলেন তিনি।  তবে এদিন উর্বশীকে চিনতে পারেননি সেখানে উপস্থিত আলোকচিত্রীরা।

তাকে অন্য এক তারকা ভেবে ভুল করে বসলেন চিত্রগ্রাহকরা।  আর সেই তারকা হলেন ঐশ্বরিয়া।  উর্বশী রউতেলাকে ঐশ্বরিয়া নামে ডেকে বসলেন আলোকচিত্রীরা।আলোকচিত্রীদের এই ভুলে এত টুকুও রাগ করেননি উর্বশী নিজে।  বরং ঐশ্বরিয়া ডাক শুনে হেসেও ফেলেছেন তিনি।

আর বৃহস্পতিবার (১৮ মে) কানের জন্য উর্বশী রাউতেলা বেছে নিলেন সাদা হল্টারনেক গাউন।  তার গাউনে ছিল বিভিন্ন রঙের বিটসের কাজ।  নেটের অনেক লেয়ারের দুর্দান্ত দেখিয়েছিল তাকে।  মাঝখানে সিঁথি করে বান বেঁধেছিলেন তিনি।  গলায় ছিল হীরার নেকলেস।

তবে এবার নেকলেস নিয়ে আলোচনা হয়নি হয়েছে উর্বশীর ঠোঁটের নীল রঙের লিপস্টিক নিয়ে।  এর আগে কান উৎসবে নীল ঠোঁটে হাজির হয়ে বিদ্রূপের শিকার হয়েছিলেন ঐশ্বরিয়া রাই।  এদিন উর্বশীর সাজ দেখে অনেকের তাই ঐশ্বরিয়ার কথা মনে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) উর্বশীর মতো কানে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়াও।  এদিন ঐশ্বরিয়াকে দেখা যায় অ্যালুমিনিয়ামের হুড তোলা গাউনে।