সাকিব-রাসেলদের পেছনে যত টাকা খরচ

আগামী মাসের শেষ দিকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-২০ লিগ।  সেখানে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।  তার সঙ্গে  একই দলে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও অস্ট্রেলিয়ার ক্রিস লিন।

তবে প্রশ্ন হচ্ছে সাকিব-রাসেলদের পেছনে ঠিক কত টাকা খরচ হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির।  মার্কি ক্যাটাগরিতে থাকা সাকিবসহ তারকা ক্রিকেটারদের নিতে দলটির খরচ হয়েছে প্রায় ছয় কোটি টাকা।  ভারতের সবচেয়ে সফল স্পিনার হরভজন সিং এই মৌসুমে ব্র্যাম্পটন উলভসের হয়ে খেলবেন, সতীর্থ নিউজিল্যান্ড অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।  মার্কি ক্যাটাগরিতে রয়েছেন তারা।

টরোন্টো ন্যাশনালসে লিজেন্ডারি মাঠ মাতাবেন অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও নিউজিল্যান্ডের বিগ হিটার কলিন মুনরো।  এছাড়া ক্রিস গেইল ও শোয়েব মালিককে নিয়ে লড়বে নবাগত মিসিসাউগা প্যান্থার্স।

এবার খেলবে ৬টি দল।  প্রতিটি দলে মার্কিন খেলোয়াড় থাকবেন দুজন।  তাছাড়া কানাডার জাতীয় দল থেকেও খেলবেন তিনজন করে।  পাশাপাশি উদীয়মান কানাডিয়ান খেলোয়াড় থাকবেন তিনজন।  ১৮ দিন ধরে ম্যাচ খেলা হবে মোট ২৫টি।

তিন বছর পর লিগটি শুরু হয়ে শেষ ৬ আগস্টে।  প্রথম দুই আসর হয়েছিল ২০১৮ ও ২০১৯ সালে।  পর বেতন নিয়ে ঝামেলা ও করোনা মহামারির কারণে তিন বছরেও তৃতীয় আসর মাঠে গড়ায়নি।