সাংবাদিক নাজমুল সাদেকীর পিতার ইন্তেকাল, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলিম সাদেকীর পিতা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজিউন) ।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‌ মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।

আজ রাত ১০টায় মিরসরাই উপজেলার বড়তাকিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে বাকি বিল্লাহ’র মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।