চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আকবরহাট বাজারে দুই শতাধিক সাধারণ জনগণের রক্তের গ্রুপ নির্ণয় করাসহ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) ‘প্রস্তুত থাকে যদি দুজন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা’ স্লোগানকে ধারন করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সরিফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা সিঙ্গাপুর প্রবাসী মাঈন উদ্দিন ভুঁইয়া।
এ সময় তিনি বলেন, আমরা সচেতনতা নিয়ে কাজ করি, যাতে করে রক্তের অভাবে আর যেন না ঝরে একটিও প্রাণ। সবার আর্শিবাদে আমরা ক্যাম্প করে যাচ্ছি মানবতার কল্যাণে। সবাই যদি আমাদের পাশে থাকেন, আমরা একদিন আমদের লক্ষ্যে পোঁছাতে পারব। সেদিন আর বেশি দূরে নয়, যে দিন ঘরে ঘরে রক্ত দাতা তৈরি হবে। আপনাদের ভালবাসায় আমরা সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করতে পারব বলে বিশ্বাস করি।
সংগঠনের সাধারণ সম্পাদক নুর মাওলা রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. পারভেজ ভূইয়া, মো. রাসেল ভূইয়া, সংগঠনের সহ-সভাপতি আহম্মেদ রুবেল ও কাউচার মনির।
উপস্থিত ছিলেন মেহেরাজ হোসেন রনি, মো. রাকিব, মো. মুন্না, মো. নিসাদ, মো. রাজীব, মো. সাকিল, মেহেরাভ হোসেন জয়, আমিনুর রসুল, শুভ প্রমুখ।
অসহায় চক্ষু মেলা পরিবারের সভাপতি সরিফুল হাসান বলেন, উৎসব মুখুর পরিবেশে আমরা ক্যাম্পিং কার্যক্রম সম্পূর্ণ করেছি।সবার ভালবাসা থাকলে আমরা প্রতি সপ্তাহে ক্যাম্প করে যাব।