সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত কফিল আলম (২০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোররাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে কুকুর বাচাতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় চমেকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন ফকির তকিয়া গ্রামের নুর হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সবার বড় ছিল কফিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চমেক পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তা নুর আলম।