সুস্থ ট্রাফিক ব্যবস্থাপনায় সঠিকভাবে দায়িত্বপালন করে স্বীকৃতি পেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উত্তর ট্রাফিক বিভাগের ২ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও ৮ সার্জেন্ট।
শনিবার (৫ আগস্ট) সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের অফিসারদের মাঠ পর্যায়ের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন ও যানজট নিরসনে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় এ পুরস্কার দেওয়া হয়।উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন ।
পুরস্কার প্রাপ্ত ২ ট্রাফিক ইন্সপেক্টর হলেন, টিআই (বায়েজীদ) মো. আলমগীর হোসেন ও টিআই (পাচলাঁইশ) মো. তরিকুল ইসলাম।
উল্লেখ্য, গত জুলাই মাসে উক্ত বিভাগে বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন- ২০১৮ অনুসারে ৯৯৭ টি মামলা ও ১০০৩ টি গাড়ি ডাম্পিং করা হয়।
সভায় নিজস্ব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের নিজ ও পরিবারের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) মো. কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।