সংলাপ চাইলে পদত্যাগের ঘোষণা দিতে হবে সরকারকে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংঘাত এড়িয়ে সংলাপ চাইলে পদত্যাগের ঘোষণা দিতে হবে সরকারকে।  বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ অন্দোলন করছে।  তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে।  ক্ষমতা টিকে রাখতে প্রশাসনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করছে।

শনিবার (৮ এপ্রিল) জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ২২ আগস্ট থেকে বিএনপি যুগপৎ আন্দোলন করেছে। সরকার পতনের এই আন্দোলনে হাজারো নেতাকর্মী নিহত ও গ্রেপ্তার হয়েছে।

তিনি বলেন, আন্দোলন সফল করার লক্ষে আজ জাতীয় সমমনা জোটের সঙ্গে এই বৈঠক।  এসময় যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের বর্ষপূতি উপলক্ষে সংসদ কতটা সফল এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এই সংসদ অনির্বাচিত এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।