পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সভাপতি, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সাংগঠনিক সম্পাদক, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রামের অর্গানিয়ার, শ্রী রাম ঠাকুর ধাম ফতেয়াবাদের আজীবন সদস্য রূপম সেনের শ্বশুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নন্দলাল দাশ মারা গেছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রয়েল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং চার নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে অবসর নিয়েছিলেন।