শাহরুখ বলার পরও  ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানে নাচেননি রাবিনা

বলিউডের আইকনিক গান ‘ছাইয়্যা ছাইয়্যা’ দিয়েই বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে নেন মালাইকা আরোরা।  চলন্ত ট্রেনে শাহরুখ-মালাইকার সেই চোখ ধাঁধানো নাচ ভক্তদের হৃদয়ে আজো ঝড় তুলে যায়।  গানটি বলিউডে কয়েক দশকের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি গান হিসেবেই পরিচিত।

তবে একটি বিষয় যা সকলের অজানা ছিল, সেটি হল এই গানটির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন শিল্পা শেঠি! শিল্পাসহ পাঁচজন অভিনেত্রী ট্রেনে নাচতে অস্বীকার করার পরেই মালাইকার সাথে যোগাযোগ করা হয়েছিল।  সেই পাঁচজনের মধ্যে একজন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন রাবিনা ট্যান্ডন।

তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছিলেন দর্শককে।  প্রস্তাব পেয়েছিলেন একাধিক আইটেম গানে নাচারও।  কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সেসব প্রস্তাব।  এত বছর পর একটি গানে না নেচে আফসোস করেন এই অভিনেত্রী।  যদিও একাধিক হিট সিনেমা রয়েছে তাঁর তালিকায়, যেখানে অভিনয়ের সুযোগ এলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘দিল সে’।  এই সিনেমার গান ‘ছাইয়্যা ছাইয়্যা’ হিট হয়।  গানটিতে শাহরুখের সঙ্গে নাচেন মালাইকা অরোরা।  কিন্তু মালাইকার আগে এ গানে নাচার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল রাবিনা ট্যান্ডনকে।

পরিচালক মণিরত্নম, এমনকি শাহরুখ খান নিজেও ফোন করেছিলেন রাবিনাকে।  কিন্তু তিনি রাজি হননি।  কারণ, রাবিনা চাননি, তাঁর নামের সঙ্গে ‘আইটেম ড্যান্সার’ তকমা যুক্ত হোক।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

অনেক আইটেম গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দিলেও এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য এখন আফসোস করেন তিনি।  কেননা, ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানে নেচে তখন জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন মালাইকা অরোরা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

শুধু গান নয়, অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রাবিনা।  এর মধ্যে রয়েছে ১৯৯৮ সালের জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’।  এই সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান ও কাজল।  সিনেমার ‘টিনা’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও প্রধান চরিত্র না হওয়ায় না করে দেন রাবিনা।  এরপর এই চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখার্জি।

সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে দক্ষিণি হিট সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–তে।