শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ২৬৮ পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৩৮) নামে এক মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। নূর মোহাম্মদ কক্সবাজারের উখিয়ার পালংখালী গ্রামের মো. ইসমাইলের ছেলে।

মঙ্গলবার (১৬ মে) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে পাবলিক টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

তিনি  আরও জানান, এর আগেও ২০১৮ সালে নূর মোহাম্মদকে ইয়াবাসহ আটক করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিল এয়ারপোর্ট এপিবিএন। বর্তমানে সেই মামলায় জামিনে আছে অভিযুক্ত। জামিনে বের হয়ে সে আবারও ইয়াবা পাচারে জড়িয়ে পড়ে।

তার বিরুদ্ধে আগে মাদক সংক্রান্ত অন্তত আরো দুটি মামলা রয়েছে। নূর মোহাম্মদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা