লৌহাগাড়ায় সৌদিয়া-পূরবীর মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

লোহাগাড়ায় যাত্রীবাহী বাস সৌদিয়া ও পূরবী পরিবহনের দুটি বাসের মুখোমুখী সংঘর্ষ ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুর সোয়া দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, চট্টগ্রামমুখী পূরবী বাসের সঙ্গে কক্সবাজারমুখী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত ৮ জনকে উদ্ধার করি। এর মধ্যে তিন জনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়ক থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা চলছে।