রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা বশির আহম্মদ (১৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে। সোমবার (৫ জুন) ভোরে উখিয়ার কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত বশির ওই ক্যাম্পের রহমত উল্যাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী এসে বশিরকে গলায় গুলি করে মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।